Posts

কবিতা

 ভাবছো কী, বলো তো আমায় ভেবে ভেবে পাইনা কিছুই বলবো কী, ভাববে কী তুমি এই ভেবে মরি যে আমি। কতো কথা করেছি গোপন, সবই তো আমারই আপন। বলবো কতো কথা ভেবে থাকি তাই, এলোমেলো করি তোমার চোখে চাই। কখনও কী বলবে কিছু? ভাবছো কী, বলো তো আমায় কেনো আমি এতো পাগল তোমায়? কী রূপে ভেসেছি আমি? পাহাড় নাকি সাগর তুমি, গভীরতা তো মেপে দেখিনি। ভাবছো কী, বলো তো আমায় কেনো আমি এতো পাগল তোমায়? কোন চোখে দৃষ্টি ফেলে, কোনোদিন যাবো হারিয়ে। হেরেছি আমি বারেবার, হারিয়ে যাবো শতবার। ভাবছো কী, বলো তো আমায় কেনো আমি এতো পাগল তোমায়?

কবিতা

Image
  বাঁচার স্বপ্ন প্রতিক্ষার প্রহরে ভাসিয়ে দিতে চাই, আমার পাওয়া-না পাওয়ার স্বপ্নগুলোকে । রাতের আকাশের হাজারো তারার ভিরে চাই, একাকী হারিয়ে যেতে । শীতের রাতের আলস্যে চাই, শরীরকে এলিয়ে দিতে । গ্রীষ্মের প্রখর রোদে চাই, ডানাভাঙ্গা পাখির মত পড়ে থাকতে । বর্ষার টিপটিপ বৃষ্টিতে চাই, ছাদের উপর একাকী ভিজতে । ঋতুরাজ বসন্ত এলে চাই, গ্রামের নির্জন পরিবেশে বসে কোকিলের গান শুনতে । আমি তা পারি না, হারিয়ে যাওয়া অতীত ভেসে আসে । এইতো সেদিনের হাত ধরে পাশাপাশি চলা, পাশাপাশি বসে হৃদয়ের কথা বলা । যায় না ভোলা, তাইতো আজ লিখি কবিতা । বলি তুমি আমার, তুমি আমার অতীত ও ভবিষ্যত, আশায় থাকি তোমাকে নিয়ে বাঁচার। আমার লেখা প্রথম কবিতা এটি ✌